ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে নজরদারির নতুন চোখ, আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা স্থানীয় সরকার ভোটে দলীয় প্রতীক নয়, নির্দলীয় মাঠ চায় জামায়াত-এনসিপি সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব এক সাংবাদিকের না-বলা কষ্ট নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান একই ঘরে চার লাশ, তবু রয়ে গেছে প্রশ্ন—রংপুরের গণপতি পরিবারের হত্যার নেপথ্যে কী? সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না

রামপালে ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর, উচ্ছেদের অভিযোগ

বাগেরহাট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপালের মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেয়া ১০ টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করে মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নুূর মোহাম্মদ।

অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবরনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে পরিবার পরিজন নিয়ে ভোগদখল করে আসছেন। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আঃ হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। এ সময়ে বাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারপিটে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলী ও নুর মোহাম্মাদকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, নদী ভাঙ্গনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভূক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এস এ রেকর্ডীয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসির দৃষ্টি আকর্শন করলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারী জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যাবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামপালে ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর, উচ্ছেদের অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫