ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতা-বিক্রেতা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে নিয়ে আসাই উদ্দেশ্য

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে গাড়ি কেনাবেচার জন্য নতুন একটি প্ল্যাটফর্ম চালু হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসবে ‘সুপার সেল কার বাজার’।

দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনা তৈরি এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি ও কার্যকর যোগাযোগের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সুপার সেল কার বাজার’ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই ‘সুপার সেল কার বাজার’-এর মূল লক্ষ্য। এর মাধ্যমে ক্রেতারা নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন সেবা ও আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

তাঁদের মতে দেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অটোমোবাইল ব্যবসায়ী, ক্রেতা এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়াতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে সময়োপযোগী উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং সেগুলোর তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবারের এ আয়োজনে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটির প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রেতা-বিক্রেতা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে নিয়ে আসাই উদ্দেশ্য

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬