ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, রচনা প্রতিযোগিতা, যাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১২ আগস্ট) মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। বিকেলে অনুষ্ঠিত হয় ‘বর্তমান সোশ্যাল মিডিয়া’ বিষয়ক রচনা প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মাছুমা আক্তার মৌমি। দ্বিতীয় হন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশহাদিয়া খাতুন ঐশী এবং তৃতীয় স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। বিজয়ীদের নগদ অর্থ, সম্মাননা স্মারক, বই ও সনদ দেওয়া হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রশীদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সমাজসেবক ও কানাডাপ্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন সাংবাদিকতা দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে এই মাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে কৃষক, সমাজসেবক, শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তি, লোককবি ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পরে যাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এক যুগ পূর্তিতে সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজন শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সব মিলিয়ে এক যুগপূর্তির অনুষ্ঠানটি সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬