ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার সকালে অনুভূত কম্পনে আতঙ্ক; প্রথমটির মাত্রা ৫ দশমিক ৪, উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশ

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর দুই মিনিট পর, সকাল ৭টা ৪ মিনিটে আবারও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুই দফা কম্পনের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই ভূমিকম্পে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬