ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, ঋণ আদায়ের অংশ হিসেবে আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করেই সম্পত্তিটি নিলামে বিক্রি করা হয়েছে। নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি দামে সম্পত্তি বিক্রি হওয়ায় কম দামে বিক্রির অভিযোগের কোনো ভিত্তি নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেওয়া এক প্রতিবাদ ও ব্যাখ্যায় ব্যাংকটি এসব কথা জানায়।

সিটি ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে ব্যাংকটির ঋণসুবিধা গ্রহণ করে। এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণ অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। কিন্তু এরপরও ঋণ পরিশোধ করা হয়নি।

ব্যাংকটি জানায়, ২০২৪ সালে ঋণগুলো আবার খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ রাখা হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই অঙ্গীকারও বাস্তবায়ন করেননি।

এরপর অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেছে সিটি ব্যাংক।

নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক। তাদের দাবি, এই বিক্রয়মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি। ফলে সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ সঠিক নয়।

প্রতিবাদে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের প্রসঙ্গও তুলে ধরা হয়। ব্যাংকটির দাবি, প্রতিষ্ঠানের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে এমডির ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেওয়া এবং পরে উমরাহ পালনের উদ্দেশ্যে মাসরুর আরেফিনের পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

সিটি ব্যাংক বলেছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অনুসন্ধান শুরু হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে ব্যাংকটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬