ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশুখাদ্যের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিতের স্বীকৃতি; সনদ দিল ইন্টারটেক বাংলাদেশ

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পশুখাদ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণের স্বীকৃতি হিসেবে আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে পাওয়া এ স্বীকৃতিকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও নিরাপদ পশুখাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন কোনো সাফল্য নয়; বরং এটি ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে দেশের পশুখাদ্য শিল্পের সামগ্রিক মানোন্নয়নেও ভূমিকা রাখবে।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, শিল্প খাতে নেতৃত্ব প্রতিষ্ঠার ভিত্তি কেবল বিক্রয় ও মুনাফা নয়; পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিও সমান গুরুত্বপূর্ণ। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশ ও সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।

আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করা জরুরি। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে। আকিজ রিসোর্সকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খাদ্য, দুগ্ধজাত গবাদিপশুর খাদ্য এবং তেলাপিয়াসহ বিভিন্ন মাছের খাদ্য।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আন্তর্জাতিক এ তিন সনদ উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬