ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামিনের দিনেই নতুন বিতর্কে পরীমনি, আদালত প্রাঙ্গণ থেকে ফেসবুক পোস্ট চীনা বিনিয়োগে মোংলায় নতুন শিল্পকারখানা গড়তে চায় সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে উপহার পাওয়া ঘরভর্তি পণ্য ক্রেতা আছমা সুলতানা রীমার হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মানসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তারা

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পান তিনি।

রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পাওয়ায় তাঁর পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়েছে এলাকাতেও।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন।

ওয়ালটন সূত্রে জানা যায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় সম্প্রতি বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। কেনাকাটার পর তাঁর নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই তাঁর মোবাইল নম্বরে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়ে এসএমএস আসে।

উপহার গ্রহণের পর রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ অনেক কিছু উপহার পেয়েছেন তিনি। বিষয়টিকে অবিশ্বাস্য উল্লেখ করে তিনি বলেন, ওয়ালটনের উপহারে তাঁর ঘর সত্যিই পণ্যে ভরে গেছে। ফ্রিজ কেনার সঙ্গে পরিবারে আনন্দের জোয়ারও এসেছে।

ওয়ালটন জানায়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে তাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুবিধাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, বিক্রয়োত্তর সেবা দ্রুত ও সহজ করতে গ্রাহকদের তথ্য নিয়ে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করা হচ্ছে। এ ব্যবস্থায় গ্রাহকের প্রয়োজনীয় তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬