ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রচলিত আইন ও ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করবে সরকার। এ প্রক্রিয়ার বাইরে অন্য কোনো উপায়ে কিংবা অযৌক্তিক শর্তে তাঁর দেশে ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া বক্তব্য ও গুঞ্জন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার দেশের প্রচলিত আইন অনুসরণ করেই তাঁকে ফিরিয়ে আনতে চায়। তিনি বিমানে আসবেন, নাকি সীমান্ত দিয়ে ফিরবেন—এ নিয়ে আওয়ামী লীগের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাস্তবে দেশে ফেরার বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পার্থের দাবি, দেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই; বরং সরকার এগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং দেশের ৩৭ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি সরাতেই অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থ লুটপাট ও গণহত্যার অভিযোগের মুখে দেশ ছেড়ে যাওয়া একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য কিংবা রাজনৈতিক কৌশলের চেয়ে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিই অনুসরণ করা হবে। সরকার বর্তমানে জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন ও বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক কিংবা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তাঁর মতে, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬