ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে প্রাণহানি ১ হাজার ৩৬৯; নিশ্চিত হামে মৃত্যু ১০৫ জনের

দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

রোহিঙ্গা ক্যাম্প থেকে সংক্রমণের বিস্তার

চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটির সংক্রমণ দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬