ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণীর ক্ষতি না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রমিক-মালিকের সমঝোতায় দ্রুত মজুরি নির্ধারণ, সরকারের প্রভাব ছিল না: মাহ্দী আমিন রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

শ্রমিক-মালিকের সমঝোতায় দ্রুত মজুরি নির্ধারণ, সরকারের প্রভাব ছিল না: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। উভয় পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার কারণেই স্বল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন এবং মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, নতুন মজুরি কাঠামো নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছেন। তবে মালিকপক্ষ সেই দাবির বিরোধিতা না করে কীভাবে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়, সে বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তিনি বলেন, আন্দোলনের শুরু থেকে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে কাজ করেছেন। মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে মালিকপক্ষের প্রতিনিধিরাও সহযোগিতা করেছেন। দুই পক্ষের এমন আন্তরিকতার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণের প্রতিটি পর্যায়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধান চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সমাধান এসেছে। দেশের শিল্প খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও বোর্ডের সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের ব্যবধানে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে মজুরি নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব ছিল না।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে তিনি জানান, পোশাক শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে শ্রমিক ও মালিকপক্ষের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। তবে চতুর্থ গ্রেডের ক্ষেত্রে দুই পক্ষের প্রস্তাবে ব্যবধান থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, আর মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। শেষ পর্যন্ত ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

মাহ্দী আমিনের দাবি, গত তিন বছরে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। টাকার অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। মালিকপক্ষের প্রতিনিধিরা আশা করছেন, বোনাস ও ওভারটাইমসহ বিপুলসংখ্যক শ্রমিকের মাসিক আয় ২৫ হাজার টাকা বা তার বেশি হতে পারে।

তিনি বলেন, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে শুধু মূল্যস্ফীতি নয়, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, দেশের অন্যান্য খাতের মজুরি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোও বিবেচনায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রমিক-মালিকের সমঝোতায় দ্রুত মজুরি নির্ধারণ, সরকারের প্রভাব ছিল না: মাহ্দী আমিন

সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬