ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

পটুয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপাচার্যের বক্তব্য, নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের সঙ্গে নৈতিক চুক্তি; রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো জরুরি

‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নাহিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

কর্মশালায় অনলাইনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব ড. মাহদী আমীনের সহকারী একান্ত সচিব মো. ফজলে রাব্বি এবং সাবেক পটুয়াখালী কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী ইশতেহার শুধু লিখিত প্রতিশ্রুতি বা রাজনৈতিক দলিল নয়; এটি জনগণের সঙ্গে একটি নৈতিক চুক্তি এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা অনেক বেশি চ্যালেঞ্জিং।

তিনি বলেন, ২০২৬ সালের প্রেক্ষাপটে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজের ভাবনা ও প্রত্যাশা নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা জরুরি। বিশেষ করে পবিপ্রবির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন রাষ্ট্রের নীতিনির্ধারণ, কৃষিবিজ্ঞান, প্রযুক্তি, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে গঠনমূলক আলোচনা করেন, তখন তা আশাব্যঞ্জক।

উপাচার্য আরও বলেন, ছাত্ররাজনীতি কেবল স্লোগান ও মিছিলের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানভিত্তিক চর্চা, গবেষণা এবং রাষ্ট্র সংস্কার নিয়ে গঠনমূলক আলোচনায় যুক্ত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মেধা ও নেতৃত্ব বিকাশের প্রকৃত কেন্দ্রে পরিণত হবে। তাঁর মতে, এ কর্মশালা সুস্থ ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

কর্মশালায় উঠে আসা সুপারিশ ও মতামত কনফারেন্স কক্ষের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ নীতিনির্ধারণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬