ড. মুহাম্মদ রেজাউল করিম
শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা যদি দেশে আসে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এটির জন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে।
তিনি বলেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পূর্নবাসন করেন, একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পূর্নবাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সাথে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তান্ডবের রাজনীতি দেখতে চায় না।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।
রেজাউল করিম বলেন, তিনি আরো বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি হচ্ছে ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই কিন্তু অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদিদেরকে পুর্নবাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে। জামায়াতের এ নেতা আরোও বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগ আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে? না আগুন নিয়ে আসছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এ আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান,চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর এড.রেজাউল ইসলাম খাঁন সুমন,সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।






















