ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্ষিক রক্ষণাবেক্ষণে ২৫ নভেম্বর রাত থেকে উৎপাদন বন্ধ, চালু থাকবে অন্য ইউনিট; শীতের কম চাহিদায় সরবরাহে প্রভাব পড়বে না বলে মনে করছে পিডিবি

বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ করা হচ্ছে। ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ইউনিটটি বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে টানা ২৪ দিন বন্ধ থাকবে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কথা রয়েছে।

শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় এ সময়টিকে রক্ষণাবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।

আদানি পাওয়ারের পক্ষে ঢাকায় নিযুক্ত জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই আগে থেকে এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। বন্ধ থাকা ইউনিটে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

পিডিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। বুধবার বেলা ১টায় কেন্দ্রটি থেকে সরবরাহ করা হয় ৯২৭ মেগাওয়াট। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। তাই আদানির একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে অপর ইউনিটটি চালু থাকায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না।

ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী, এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ।

কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকেও বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬