দুমকি মহিলা কলেজে ৩০ পদের পিঠার সমাহারে উৎসব

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
পিঠার বাহারি স্বাদ, রং ও বৈচিত্র্যে উৎসবমুখর হয়ে উঠেছিল পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলেজটিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব। এতে শিক্ষার্থীদের তৈরি প্রায় ৩০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের অডিটরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক আসাদুজ্জামান এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান এবং কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সোহরাফ হোসেন ফকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন সম্ভু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম সরদার, দৈনিক সমকালের প্রতিনিধি এবাদুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা তৈরি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের পিঠা প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরিতে এ আয়োজন বিশেষ মাত্রা যোগ করে। ৩০ পদের পিঠার সমাহারে কলেজজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।


























