ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯ টাকা-স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গণপতি পরিবারের চারজনকে হত্যা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, শনাক্তে পুলিশের চেষ্টা নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত সেচ নয়, টিআরএম চান ভবদহের বাসিন্দারা দুমকি মহিলা কলেজে ৩০ পদের পিঠার সমাহারে উৎসব প্রাণীর ক্ষতি না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রমিক-মালিকের সমঝোতায় দ্রুত মজুরি নির্ধারণ, সরকারের প্রভাব ছিল না: মাহ্দী আমিন

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জামাল হোসেনের ছেলে কামরুজ্জামান বিপ্লব (২৬) এবং দেবীপুর কোরবান আলী বাড়ির ফারুকের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান এবং মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬