ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গণপূর্ত বিভাগ। বৃহস্পতিবার প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমিতে একটি মিনিপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে খেয়াঘাট এলাকায় এ অভিযান শুরু হয়। এতে গণপূর্ত বিভাগকে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খেয়াঘাট সংলগ্ন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। অভিযান শুরুর আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেক ব্যবসায়ী আগেই তাঁদের মালামাল সরিয়ে নেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাট ছাড়াও গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমি দখলমুক্ত করা হবে।

গণপূর্ত বিভাগ, ঝালকাঠির উপবিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান জানান, সরকারি জমি উদ্ধারের এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬