ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য, বলল ‘আইনি বিষয়’ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরজুড়ে টহল কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে ভিভিআইপি অভ্যর্থনা ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০, বাড়ল ৫ হাজার রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ট্রাভেল পাস ও পাসপোর্ট—দেশে ফেরার পথ কতটা জটিল?

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন

প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনীতির আকার বাড়ছে, তৈরি হচ্ছে বড় বড় অবকাঠামো; কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না মানসম্মত কর্মসংস্থান। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতার সঙ্গে চাকরির বাজারের চাহিদার ব্যবধানও রয়ে গেছে। এ অবস্থায় শুধু দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না, তাদের উপযোগী কাজের সুযোগ সৃষ্টি এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আয়োজিত অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাউটলেজ।

বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের দীর্ঘদিনের সংকটের পাশাপাশি ভবিষ্যতের কর্মজগতের চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের আধিক্য, তরুণ ও উচ্চশিক্ষিতদের বেকারত্ব, চাকরির চাহিদার সঙ্গে দক্ষতার অমিল এবং নারী-পুরুষের কর্মসংস্থানে বৈষম্যকে শ্রমবাজারের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তন, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে কাজের ধরনে যে পরিবর্তন আসছে, তা-ও বিশ্লেষণ করা হয়েছে।

বইটিতে বলা হয়েছে, শ্রমবাজারের সংকট কাটাতে শুধু কর্মীদের প্রশিক্ষণ বা দক্ষতা বাড়ানো যথেষ্ট নয়। তাঁদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর মতো কর্মসংস্থান তৈরি করতে হবে। এ জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো এবং ভালো, নিরাপদ ও টেকসই কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও দারিদ্র্য কমানোর ক্ষেত্রেও কর্মসংস্থানের মানকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। অনেক দেশ মধ্যম আয়ের স্তরে পৌঁছালেও সেখান থেকে শিল্পোন্নত ও উচ্চ আয়ের দেশে উন্নীত হতে পারে না। বাংলাদেশকেও এ ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে।

তিনি বলেন, দেশে বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো পরিচালনা ও কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা ও দক্ষতা দেওয়া হচ্ছে, চাকরির বাজারে অনেক ক্ষেত্রে তার চাহিদা নেই। ফলে শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ আরও কার্যকর করা প্রয়োজন।

দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে স্বল্প মজুরির শ্রম ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাঁর মতে, দেশের মানুষের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভালো ও টেকসই কাজের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে অর্থনীতির চাহিদার সঙ্গে কর্মীদের দক্ষতার সামঞ্জস্য নিশ্চিত করা জরুরি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি বেশি আয় ও মূল্য সংযোজন করতে সক্ষম শিল্প ও সেবাখাতের দিকে এগোচ্ছে। কিন্তু কর্মসংস্থানের কাঠামোয় সেই পরিবর্তন একইভাবে প্রতিফলিত হচ্ছে না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ছে।

সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক সুযোগ থেকে কোনো জনগোষ্ঠী বঞ্চিত হলে তাদের ব্যক্তিগত সম্ভাবনা সীমিত হয়ে পড়ে। একই সঙ্গে দেশের সামগ্রিক উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই কর্মসংস্থানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কাজের মান নিশ্চিত করার দিকেও নজর দিতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারে অনেক কাজ এখন মানুষের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে কর্মক্ষেত্র ও কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। তবে মানুষের সৃজনশীলতা, গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং নতুন চিন্তা করার দক্ষতার বিকল্প নেই। পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের চেয়ারপারসন অধ্যাপক ওয়াসিকুর রহমান খান। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন স্কুল ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তিনটি বিষয়—মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), জেন্ডার সমতা (এসডিজি-৫) এবং শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮)—বিশেষ গুরুত্ব পায়। গবেষণার মাধ্যমে দেশের নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মজগতের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন

প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬