ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য, বলল ‘আইনি বিষয়’ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরজুড়ে টহল কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে ভিভিআইপি অভ্যর্থনা ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০, বাড়ল ৫ হাজার রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

আরও বড় হচ্ছে আইপিএল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএলের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৮ সাল থেকে ১০ দলের পরিবর্তে ১২ দল নিয়ে মাঠে গড়াতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে প্রাথমিক পরিকল্পনাও শুরু করেছে বোর্ড।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নতুন দুই দলের জন্য দরপত্র আহ্বান করতে পারে বিসিসিআই। সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির শহর হিসেবে আলোচনায় রয়েছে মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের ভদোদরা। তবে কোন শহর থেকে নতুন দল নেওয়া হবে, কিংবা আদৌ দল বাড়ানো হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পুণের সঙ্গে আইপিএলের পুরোনো সম্পর্ক রয়েছে। অতীতে এই শহর থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সাহারা গ্রুপের মালিকানায় ছিল পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানায় খেলেছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। তবে কোনো দলই দীর্ঘমেয়াদে পুণের প্রতিনিধিত্ব ধরে রাখতে পারেনি।

নতুন ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য শহর হিসেবে উঠে এসেছে ভদোদরার নামও। গুজরাটকে ক্রীড়ার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বর্তমানে রাজ্যটির প্রতিনিধিত্ব করছে আইপিএলের দল গুজরাট টাইটান্স। এরপরও রাজ্যটিতে আরেকটি দল যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।

তবে বোর্ডের ভেতরের খবর অনুযায়ী, নতুন দল নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে একাধিক বিষয়ের ওপর। স্পনসরদের আগ্রহ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অবস্থান এবং প্রথম সারির ভারতীয় ক্রিকেটারের পর্যাপ্ততা বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য ন্যূনতম ভিত্তিমূল্য এক হাজার কোটি রুপি নির্ধারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দরপত্রে প্রতিযোগিতা বাড়লে প্রতিটি দলের মূল্য দেড় হাজার কোটি রুপি পর্যন্ত উঠতে পারে।

২০০৮ সালে আট দল নিয়ে যাত্রা শুরু হয়েছিল আইপিএলের। পরে দলসংখ্যা বাড়িয়ে ১০ করা হয়। যদিও মাঝের সময়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বাদ পড়ায় টুর্নামেন্টের দলসংখ্যায় পরিবর্তন এসেছে। ২০২২ সালে নতুন দুটি দল—গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস—যুক্ত হওয়ার পর ২০২৩ আসর থেকে ১০ দল নিয়ে নিয়মিত প্রতিযোগিতা চলছে।

বর্তমানে ১০ দলের আইপিএলে মোট ম্যাচ হয় ৭৪টি। নতুন দুটি দল যুক্ত হলে ম্যাচের সংখ্যা, টুর্নামেন্টের সময়সীমা এবং বাণিজ্যিক পরিসর—সবই বাড়তে পারে। তবে ১২ দলের আইপিএল বাস্তবায়নে সূচি, সম্প্রচারস্বত্ব ও খেলোয়াড় বণ্টনের মতো বিষয়েও নতুন করে পরিকল্পনা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরও বড় হচ্ছে আইপিএল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬