ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য, বলল ‘আইনি বিষয়’ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরজুড়ে টহল কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে ভিভিআইপি অভ্যর্থনা ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০, বাড়ল ৫ হাজার

হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির প্রেক্ষাপটে বলিউডের একাধিক তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সলমন খান থেকে অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত ও রণবীর কাপুর—বেশ কয়েকজন তারকা হামলার ঝুঁকিতে রয়েছেন বলে পুলিশের সূত্রে দাবি করা হচ্ছে। এ পরিস্থিতিতে তারকাদের সতর্ক থাকার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বলিউডের কয়েকজন অভিনেতাকে হুমকিবার্তা পাঠানো হয়েছে। কারও কাছে গ্রেনেড হামলার হুমকি এসেছে, আবার কারও কাছে কোটি কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তারকাদের বাড়ির আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি ও গতিবিধি পর্যবেক্ষণের অভিযোগও উঠেছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশিষ্ট বলিউড তারকাদের জন্য নিরাপত্তাবিষয়ক নির্দেশিকা দেওয়া হয়েছে। তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জনসমক্ষে ভক্তদের সঙ্গে মেলামেশার সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশি সূত্রের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন সলমন খান, অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত ও রণবীর কাপুরের মতো তারকারা। তাঁদের বাড়ির আশপাশে অটোরিকশায় ঘুরে রেইকি করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের চলাচল ও দৈনন্দিন রুটিন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

গত বছর থেকে বলিউডের বিভিন্ন তারকাকে ঘিরে হুমকি ও হামলার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সলমন খান ও রণবীর সিংকে হুমকি দেওয়ার পাশাপাশি পরিচালক রোহিত শেট্টির ওপর হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানার কাছেও হুমকিবার্তা পাঠানোর খবর সামনে আসে। আয়ুষ্মানকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গ্রেপ্তারের পরও তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।

এদিকে অভিনেতা মনোজ বাজপেয়ীও বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, পরিস্থিতি আগের মতো নেই। ভাড়াটে শুটার ব্যবহার করে তারকাদের ওপর হামলা চালানো হচ্ছে। অনেক সময় যাঁরা মূল লক্ষ্য নন, তাঁরাও হামলার শিকার হচ্ছেন। টাইগার শ্রফের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ কারণে তারকাদের নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি।

বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ও সাম্প্রতিক ঘটনাগুলোর পর মুম্বাই পুলিশের এই নির্দেশিকাকে তারকাদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে কারা সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬