ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নিয়েও উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬