ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ১৩ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে। এ দুই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬