ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য, বলল ‘আইনি বিষয়’ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরজুড়ে টহল

বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন দাবি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে এসব কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে এসব অপচেষ্টা প্রতিহত করছে। চক্রান্তকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টা নিয়েও সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন ধরনের উসকানি সত্ত্বেও উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।

মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, সরকার যেকোনো মূল্যে শিল্পবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের অনুকূল পরিস্থিতি ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, একটি পত্রিকায় পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের সরকারি ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার দৃশ্যমানভাবে কমেছে। তাঁর অভিযোগ, আগের বছরগুলোর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক ও অসম্পূর্ণ তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের বিস্ফোরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপারে বসে যারা নাশকতার পরিকল্পনা করছে, তাদের বিষয়ে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬