ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

ঢাকা থেকে ইয়াবার চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ জুয়েল বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কুরিন্দিয়া বিশ্বাসপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ইয়াবার একটি চালান যশোরে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ জুয়েল বিশ্বাসকে আটক করা হয়।

মো. মিরাজুল ইসলাম জানান, আটক জুয়েলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা থেকে ইয়াবার চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬