ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগকে আলোচনায় রাখাই দলটিকে বাঁচিয়ে রাখছে: নুর ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায় ডেঙ্গু: আক্রান্ত দেড় লাখের বেশি, হাসপাতালে ৬ হাজার হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,৪৪৪ শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা কিশোর অপরাধ ও মাদক ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ টুকুর

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায়

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি স্কুলশিক্ষক মো. ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষকদের শৌচাগারে ১০ বছর বয়সী শিশুটিকে কমোডের ওপর বসিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণের মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। পরে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায়

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬