ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা কিশোর অপরাধ ও মাদক ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ টুকুর দুদকের দুই মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি, স্থানীয়দের উদ্বেগ অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা

​জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে একটি মহল অন্য জায়গার পুরোনো ভিডিও বা ভুয়া তথ্য ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়, গতকাল সোমবার রাতে পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে সরেজমিন ও অনুসন্ধানে দেখা যায়, এ ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং ব্যাংকের সার্বিক পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

​এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম জানান, “পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার তথ্যটি পুরোপুরি মিথ্যা। পাঁচবিবি থানার ওসিসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে এমন কোনো ঘটনাই ঘটেনি। এটি নিছক আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মাত্র। অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”

​তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬