ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

অভিযানকালে ভেকু (এক্সকাভেটর) দিয়ে কারখানাটির সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় কারখানার মালিক বা স্বত্বাধিকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি। অভিযানে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান, ঘাটাইল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘাটাইল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মি জানান, এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংবাদ প্রকাশের সময় : ১০:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬