ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের দুই মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি, স্থানীয়দের উদ্বেগ অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঢাকায় এসে ডা. জুবাইদার সঙ্গে সাক্ষাৎ ডাচেস সোফির ষড়যন্ত্রের আশঙ্কা, রাজপথে থাকার বার্তা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড; আরও ছয় মামলা ট্রাইব্যুনালে

অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনুপস্থিতিতে প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা। ব্যাহত হচ্ছে সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম।

অভিযোগের সত্যতা যাচাইয়ে গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তার কক্ষের দরজা খোলা থাকলেও দুই পাল্লা আটকানো। পরদিন মঙ্গলবার একই সময়ে গিয়ে একই অবস্থা দেখা যায়। এ সময় দপ্তরের সহকারী পরিদর্শক মনা মণ্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনের কাছে কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, তিনি অফিসে আসেননি, তবে আসবেন। কখন আসবেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তাঁরা।

স্থানীয় সমবায়ী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে থাকেন না। মাঝেমধ্যে অফিসে এলেও অল্প সময় অবস্থান করে চলে যান। ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার নুর ইসলাম ও ভান্ডারা এলাকার মোবারক আলীসহ কয়েকজন জানান, প্রয়োজনীয় কাজে একাধিকবার অফিসে গিয়েও তাঁরা কর্মকর্তার দেখা পাননি।

তাঁদের ভাষ্য, কর্মকর্তার অনুপস্থিতির কারণে নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচন এবং সরকারি জরুরি দাপ্তরিক কাজ আটকে থাকছে। এতে সমবায় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সেবা নিতে আসা কয়েকজন সমবায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে ভাড়ার টাকা খরচ করে অফিসে আসি। কিন্তু এসে শুনি তিনি নেই। অফিসের পিয়ন বা সহকারীরাও বলতে পারেন না তিনি কখন আসবেন বা কেন আসেননি।”

তাঁদের অভিযোগ, কর্মকর্তার এমন অনিয়মিত উপস্থিতির কারণে এলাকায় নতুন সমবায় সমিতি গঠনের কার্যক্রম কমে যাচ্ছে। আগে গঠিত অনেক সমিতির কার্যক্রমও কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। গত রোববার সমবায় দিবসের কর্মসূচিতে মানুষের উপস্থিতি কম থাকাকেও তাঁরা এ অবস্থার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি রাণীশংকৈলে আছি।” তবে তিনি অফিসে আসেননি—এ কথা জানালে আবারও একই কথা বলেন। জানা গেছে, জেলা শহর ঠাকুরগাঁও থেকে রাণীশংকৈলে আসতে তাঁকে রাণীশংকৈল উপজেলার রাত্রোর এলাকা অতিক্রম করতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, “শুনেছি তিনি অতিরিক্ত দায়িত্ব সদরে পালন করেন। তবে পরপর দুই দিন অফিসে কেন আসেননি, তা খোঁজ নিয়ে দেখা হবে।”

জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান বলেন, আহমেদ হোসেনের মূল কর্মস্থল রাণীশংকৈল। সেখানে পরপর দুই দিন তাঁর অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা

সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬