ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,৪৪৪ শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা কিশোর অপরাধ ও মাদক ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ টুকুর দুদকের দুই মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি, স্থানীয়দের উদ্বেগ অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিচার এড়াতে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস পাওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সাজা কার্যকরের জন্য প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পাসপোর্টসংক্রান্ত আইন ব্যাখ্যা করে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর বা তার বেশি মেয়াদে দণ্ডিত হলে তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ার বিধান নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাঁর দাবি, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত গুরুতর অপরাধের আওতাভুক্ত হওয়ায় শেখ হাসিনার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারার সম্মিলিত ব্যাখ্যায় তাঁর মতো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বিশেষ এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের স্বদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ থাকলেও বিচারিক প্রক্রিয়া এড়িয়ে বিদেশে অবস্থানরত ব্যক্তির ক্ষেত্রে সেই সাধারণ অধিকার প্রযোজ্য নয় বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, শেখ হাসিনা আদালতের মুখোমুখি না হয়ে বিচারিক প্রক্রিয়া এড়িয়ে অবস্থান করছেন। তাঁকে বিচারের মুখোমুখি করতে ও দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া আনুষঙ্গিক আইনি পদক্ষেপের অংশ হিসেবে সংবাদপত্রে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ‘ই’ উপধারার ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি আদালত বা রাষ্ট্রীয় বিচারিক কার্যক্রম এড়িয়ে আত্মগোপনে থাকলে কিংবা পলাতক হলে তাঁকে নতুন পাসপোর্ট দেওয়া যায় না। তাঁর ভাষ্য, এ কারণে শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল নথি পাওয়ার আইনি পথ বন্ধ।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক আইনজীবী চেম্বারের দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন করার উদ্যোগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, পাসপোর্টের সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীকে ব্যক্তিগতভাবে বা সশরীরে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু শেখ হাসিনা নিজে কিংবা তাঁর রাজনৈতিক দলের কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সরাসরি আবেদন জমা দেননি; বরং লন্ডনের একটি আইনজীবী প্রতিষ্ঠানকে দিয়ে আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে যুক্তরাজ্যের একটি আইনজীবী প্রতিষ্ঠান কীভাবে পাসপোর্ট চেয়ে চিঠি দেয়, তাদের মধ্যে কী ধরনের প্রতিনিধিত্বমূলক চুক্তি হয়েছে, তার সুনির্দিষ্ট অনুলিপিও উপস্থাপন করা হয়নি। তাঁর মতে, বৈধ চুক্তিপত্র ছাড়া তৃতীয় কোনো আইনজীবী প্রতিষ্ঠান সরাসরি পাসপোর্টসংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কি না, তা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর প্রথম সরকার প্রণীত একটি ঐতিহাসিক ও কার্যকর আইন। এই আইনি কাঠামোর আওতায় সাজাপ্রাপ্ত আসামিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে গোপনে পাসপোর্ট কিংবা ট্রাভেল নথি দেওয়া হলে তা বিচারাধীন মামলা ও সামগ্রিক বিচারব্যবস্থার প্রতি রাষ্ট্রের চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬