ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা

যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরে পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ হৃদয় (৩০) ও ফারুক রানা (২৭) নামে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম বারান্দীপাড়ার খালদার রোড ও পূর্ব বারান্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ইমতিয়াজ আহমেদ হৃদয় পূর্ব বারান্দীপাড়া এলাকার সৈয়দ আজফার হোসেনের ছেলে। অন্যদিকে ফারুক রানা পশ্চিম বারান্দীপাড়ার খালদার রোডের নিকারীপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বাংলা টাইমসকে জানান, ইমতিয়াজ হৃদয় বড় মাপের মাদক কারবারি—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ডিবি। গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাইয়ের পর প্রথমে ফারুক রানাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমতিয়াজ আহমেদ হৃদয়কে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও ১১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুই দফা অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১১ হাজার ৫৭০ পিস।

ডিবি ওসি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬