ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উড়াল সেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৩ জয়পুরহাটে পিকনিকের আয়োজন থেকে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জ আদালতে ঘুষ দাবির অভিযোগ, দুই পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড় Super Petrochemical refinery under scrutiny over approval, import irregularities পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ চার মানের স্বর্ণেই কমেছে দাম, রুপার বাজারে স্থিতাবস্থা নতুন ই-পাসপোর্ট করবেন যেভাবে, আবেদন থেকে ডেলিভারি—খরচ কত? ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী, বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

জয়পুরহাটে পিকনিকের আয়োজন থেকে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, নাশকতার কোনো পরিকল্পনা ছিল না; তাঁরা পিকনিকের আয়োজন করতেই এক জায়গায় জড়ো হয়েছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া তাঁদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরী রয়েছেন বলে জানা গেছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে নয়টি মোটরসাইকেল ও আটটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নাশকতার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরে তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে পিকনিকের আয়োজন থেকে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬