ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন-ছবি: সংগৃহিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বাস দুটিতে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গুলশান থেকে মহাখালীর দিকে আসার পথে পেছন থেকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যান।

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯ ককটেল বিস্ফোরণ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

পুলিশের ভাষ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি প্রচার করছেন দলটির নেতাকর্মীরা বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬