ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

সংসদে বরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্ত করা হবে। আজ হোক, কাল হোক, সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা করেন বলে অভিযোগ ওঠে। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানা চত্বরে হামলা, ভাঙচুর ও একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

টুঙ্গিপাড়ার ঘটনা সংসদে তুলে সরকারের পদক্ষেপ জানতে চান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাতে তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগের জন্য সীমান্তের ওপার থেকে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা গত কয়েক দিনে বার্তা দিচ্ছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের এটি পুরোনো চরিত্র। এসব ঘটনার মধ্য দিয়ে দলটির চরিত্র আবারও উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ চাইছে সরকার যেন তাদের মতো করে রাজপথে গুলি চালায়। কিন্তু বর্তমান সরকারের নীতি হলো, একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা।

সরকারের গণতান্ত্রিক অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ আর রাজপথে আন্দোলনকারীদের হত্যা দেখতে চায় না। তবে কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে তাকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে যথাযথ বল প্রয়োগ করবে।

তিনি বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক। দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়।’

টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই দেশে হুমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

সীমান্তের ওপার থেকে কিছু ব্যক্তি উসকানি দিচ্ছে দাবি করে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এ ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা থানা আক্রমণের আহ্বান জানিয়েছে, তাদের কর্মকাণ্ডের রেকর্ড, ভিডিও ও অডিও পুলিশের কাছে রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।’

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি; শান্তিপূর্ণভাবে বল প্রয়োগ করেছে। শ্রমিকদের ব্যবহার করে কারা কী ফায়দা নিতে চায়, তা এখন স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী ও পতিত মাফিয়া শক্তি আর কখনো গণতান্ত্রিকভাবে এ দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং সেই বৈধতা হারিয়েছে বলে দাবি করেন তিনি।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগের নেতারা দেশের ভেতরে থাকা তাঁদের কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আওয়ামী লীগ নিয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না উল্লেখ করে তিনি বলেন, দেশের বাইরে আশ্রয় নেওয়া তথাকথিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে বরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬