ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩ ভারত-পাকিস্তান দ্বৈরথে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী গলায় চাপ দিয়ে শ্বাসরোধে নুহাকে হত্যা, সামনে এলো মৃত্যুর কারণ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন মধ্যপাড়া জোরপুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জোরপুকুর আবাসিক এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি আটতলা ভবন রয়েছে। এর পাশেই রয়েছে টিনশেডের একটি বাড়ি। মঙ্গলবার রাতে ওই টিনশেড বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে টিনশেড ঘরটি পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি সাবেক মন্ত্রীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন

সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬