ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করা হয় বলে জানা গেছে। এরপর দলবদ্ধভাবে নেতাকর্মীরা থানার দিকে এগিয়ে যান। পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা থানার ভেতরে প্রবেশ করেন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

এ সময় থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ সদস্য বা বিক্ষোভকারীদের কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভাঙচুরের শব্দও শোনা যায়।

ভিডিওতে হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ছিল। আবার কয়েকজনকে মুঠোফোনে হামলা ও অগ্নিসংযোগের দৃশ্য ধারণ করতেও দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওর ধারণের সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পথে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে জানা গেছে।

এ সময় সেখানে আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬