ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর

নীরবেই ক্রিকেটকে বিদায় ধোনির

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেটবিশ্বের কৌতূহল ছিল দীর্ঘদিনের। কবে, কীভাবে বিদায় নেবেন ভারতের সাবেক এই অধিনায়ক—তা নিয়ে ছিল নানা জল্পনা। শচীন টেন্ডুলকার কিংবা জেমস অ্যান্ডারসনের মতো অনেক কিংবদন্তি ক্রিকেটার আগেভাগেই নিজেদের বিদায়ের দিনক্ষণ জানিয়েছেন। তাঁদের শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। কিন্তু ধোনি বরাবরই ব্যতিক্রম। এবারও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিদায়ী আয়োজন ছাড়াই শেষ হলো তাঁর ক্রিকেটারজীবনের অধ্যায়।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১৪ সালে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকা লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি। শততম টেস্ট খেলার কাছাকাছি দাঁড়িয়ে একজন ভারতীয় অধিনায়কের এমন সিদ্ধান্ত ছিল অনেকের কাছেই বিস্ময়কর। তবে ধোনির কাছে কঠিন সিদ্ধান্ত নেওয়া নতুন কিছু ছিল না। গুরুত্বপূর্ণ মুহূর্তে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেওয়ার মতোই নিজের অবসরের সিদ্ধান্তও নিয়েছিলেন নির্দ্বিধায়।

১২ বছর পরও সেই চমক দেওয়ার ধারাই বজায় রাখলেন ‘ক্যাপ্টেন কুল’। ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার পরও ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে গেছেন। অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি বিশ্বকাপ। তবে খেলোয়াড় হিসেবে আরও একটি বড় ট্রফি জয়ের স্বপ্ন ছিল তাঁর। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে রানআউট হয়ে ভারতের বিদায়ের পর ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারে যেন ছন্দপতন ঘটে। এরপর করোনা মহামারির সময় ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তবে আইপিএল ছাড়ার প্রশ্নে ধোনির অবস্থান ছিল ভিন্ন। একাধিকবার জানিয়েছেন, চেন্নাইয়ের সমর্থকদের সামনে খেলেই বিদায় নিতে চান। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) আইপিএল শিরোপা জেতানোর পরও অবসরের কথা ভাবেননি। বরং বলেছিলেন, দুই মাসের আইপিএলে খেলার জন্য সারা বছর ফিট থাকতে পরিশ্রম করতেও তিনি প্রস্তুত।

কিন্তু শেষ পর্যন্ত শরীরের সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না ধোনি। হাঁটুর তীব্র ব্যথা নিয়েই ২০২৪ ও ২০২৫ আইপিএলে খেলেছেন। অস্ত্রোপচার করিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ২০২৬ আইপিএলের জন্য তাঁকে দলে রাখা হলেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি। ফলে আইপিএল শেষ হওয়ার পর থেকেই তাঁর বিদায় নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু ধোনি নিজের মতোই আড়ালে থাকলেন।

অবশেষে ২০২৬ সালের ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সামনে এল তাঁর ক্রিকেটারজীবনের সমাপ্তির খবর। তবে নিজের মুখে কোনো বিদায়ী বার্তা দেননি মাহি। চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ক্রিকেটার হিসেবে নয়, এবার থেকে দলের মেন্টর হিসেবে থাকবেন তিনি। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাঠেও ধোনির ভূমিকার পরিবর্তন ঘটল।

চেন্নাই সুপার কিংসের মালিকপক্ষের প্রতিনিধি রূপা গুরুনাথ জানিয়েছেন, ধোনি নিজেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার বিষয়ে শনিবার একটি ভিডিও কনফারেন্সে আলোচনা হচ্ছিল। সেই বৈঠকে ধোনিও যুক্ত ছিলেন। খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত হওয়ার সময় ধোনি নিজেই বলেন, ‘ওই তালিকায় আমার নামটাও রেখে দিও।’

ধোনির এমন সিদ্ধান্তে বৈঠকে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যান বলে জানান রূপা গুরুনাথ। তাঁর মতে, ধোনির মতো একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির জন্য সহজ ছিল না।

এভাবেই শেষ হলো ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের দীর্ঘ পথচলা। বিদায়বেলায় চেন্নাইয়ের মাঠে দর্শকদের অভিবাদন, সতীর্থদের আবেগঘন বার্তা কিংবা নিজ কণ্ঠে শেষ কোনো ঘোষণা—কিছুই হলো না। রয়ে গেল অসংখ্য স্মৃতি, অসংখ্য জয় আর সেই চিরচেনা মাহি—যাঁর উপস্থিতিতে একসময় গ্যালারিতে গর্জে উঠত, ‘মাহি মার রাহা হ্যায়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীরবেই ক্রিকেটকে বিদায় ধোনির

সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬