ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দুবাইয়ের বিনিয়োগের আড়ালে এস আলমের অর্থ? ইসলামী ব্যাংকের শেয়ারের নথিতে সিঙ্গাপুরের ঠিকানা গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাতের অন্ধকারে হামলা করতে এলে দাঁতভাঙা জবাব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে একদিনে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয়ে লকডাউনের সমর্থনে ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে। একই দিনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দেন কয়েকজন ব্যক্তি। আওয়ামী লীগের ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে ডাকা লকডাউনের সমর্থনে ওই ব্যানার লাগানো হয় বলে জানা গেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যানার টাঙানোর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

এরপর বিকেলে শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের ভেতরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিচ্ছেন।

সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে ব্যানার লাগানোর দৃশ্য তিনি দেখেছেন। তাঁর ভাষ্য, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ব্যানার টাঙিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই সেটি রাজনীতি হয়ে যায় না। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ছেঁচড়া চোরের মতো কাজ’ বলে মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান বাচ্চু বলেন, এ ঘটনা সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না। তাঁর দাবি, আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে ২০২৪ সালের আগস্টে স্বৈরাচারী সরকারের পতনে ভূমিকা রাখা বিক্ষুব্ধ ছাত্র-জনতা সিরাজগঞ্জেও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করতে বিক্ষুব্ধ জনতা সেখানে এসেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন

সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬