ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দুবাইয়ের বিনিয়োগের আড়ালে এস আলমের অর্থ? ইসলামী ব্যাংকের শেয়ারের নথিতে সিঙ্গাপুরের ঠিকানা গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাতের অন্ধকারে হামলা করতে এলে দাঁতভাঙা জবাব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু ঢাকায় আত্মগোপনে থাকা আ’ লীগের নেতাকর্মীদের খুঁজতে বিশেষ অভিযান আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর শুরু, লটারি ১৫ ডিসেম্বর

গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর আকস্মিক এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন টার্মিনালে আসা যাত্রীরা।

পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর এবং চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই সঙ্গে যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও যান চলাচলে বিঘ্ন সৃষ্টির খবর পাওয়া যায়। এসব ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকেরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এ কারণে ওই পথে চলাচলকারী যানবাহন নিয়েও উদ্বেগ রয়েছে।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সড়কে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার এসব রুটে বাস চলাচল বন্ধ থাকতে পারে। ফলে কখন বাস চলাচল শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬