ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, দেশের বিপুলসংখ্যক মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টকশোতে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আওয়ামী লীগের জায়গায় থাকলে বর্তমান পরিস্থিতিতে ক্ষমা চাইতেন না; বরং তার চেয়ে ভালো শাসন দিতে পারলেই ক্ষমা চাইতেন।

জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে এই সংসদ সদস্য বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও বিভিন্ন জরিপে এ হার ২৫ শতাংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। এত বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে সংলাপ আয়োজন করলে সেটিকে জাতীয় সংলাপ বলা যায় না।

রুমিন ফারহানার মতে, আওয়ামী লীগকে আলোচনায় এনে তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা উচিত। দলটি নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত বা অনুতপ্ত কি না, সেটিও জানতে চাওয়া প্রয়োজন। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামনের পরিস্থিতি এখনো অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে। এ অবস্থায় অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। তবে আগামী জানুয়ারির মধ্যে রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছুই স্পষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ও বিভাজনের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, বর্তমানে ধর্মীয় বিভাজনের চেয়ে রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকে সমাজে বিভক্তি ও হিংস্রতা বাড়ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যও কমে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা যদি একে অপরের সঙ্গে বসে কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে না পারেন, তাহলে তা দেশকে কোনো ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬