ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা কোন ইউপিতে কবে নির্বাচন, পাঁচ ধাপের ভোটের তালিকা প্রকাশ ইসির মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ শীতের প্রস্তুতিতে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার, কেটলি ও কম্বো রুম হিটার এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর নয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই ব্লক রেইড ও চিরুনি অভিযানে ১০৭ জন গ্রেপ্তার, তালিকায় নাহিদ-জ্যোতিকা

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলীতে লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) এবং আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন (৩০)।

বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬