ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা কোন ইউপিতে কবে নির্বাচন, পাঁচ ধাপের ভোটের তালিকা প্রকাশ ইসির মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ শীতের প্রস্তুতিতে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার, কেটলি ও কম্বো রুম হিটার এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর নয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই ব্লক রেইড ও চিরুনি অভিযানে ১০৭ জন গ্রেপ্তার, তালিকায় নাহিদ-জ্যোতিকা ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

রাঙ্গামাটি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত এক আলোচনা সভায় অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জনকে বাহাদুরি মনে করার মানসিকতা পরিহার, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং কোরআন-হাদিসের শিক্ষা ব্যক্তিজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইমরানুল হক ভূঁইয়া বলেন, সমাজে একশ্রেণির মানুষ অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জন কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিল করাকে বাহাদুরি মনে করেন। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম কখনো চুরি, প্রতারণা, অন্যের অধিকার হরণ কিংবা আমানতের খেয়ানত সমর্থন করে না। সমাজে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ, প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ন করা কিংবা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ইসলামের শিক্ষার পরিপন্থী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সততা, আমানতদারি ও মানবিক আদর্শ অনুসরণ করতে হবে। মুসলিম কিংবা অমুসলিম, সবার প্রতিবেশীর অধিকার রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। নিজেদের কথা ও কাজে যেন কেউ কষ্ট না পায়, সেদিকে সচেতন থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে কারও প্রতি অন্যায় বা দুর্ব্যবহার করার সুযোগ নেই। বরং উত্তম আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন আকিদা ও মতাদর্শের আলেম-ওলামারা কাজ করছেন। আকিদাগত ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা জরুরি। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও পরস্পরকে হেয় করার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মাহর ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার পাশাপাশি সেসব শিক্ষা নিজেদের ব্যক্তিগত জীবন ও আমলে বাস্তবায়ন করতে হবে। নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, উদারতা ও সম্প্রীতির আদর্শ তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, মউশিক শিক্ষক সমিতি রাঙ্গামাটির সভাপতি মাওলানা মো. নোমান এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।

সভাটি সঞ্চালনা করেন সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন আল কাদেরী। এতে রাঙ্গামাটি সদর উপজেলার শতাধিক খতিব, ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬