ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

দ্য গার্ডিয়ান
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার অংশ। এ বিষয়ে আইনি পদক্ষেপের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে একজন আইনজীবী তাঁকে জানিয়েছেন।

সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে অংশ নিয়ে এ কথা বলেন টিউলিপ। তিনি জানান, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ দুজন সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। তিনি যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের পার্লামেন্ট সদস্য। ইউনূস প্রশাসনের সময় তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জেরে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় তাঁকে।

রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন যুক্তরাজ্যে বসবাসরত টিউলিপ।

পডকাস্টে টিউলিপ বলেন, তিনি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি রয়েছে। টিউলিপের ভাষ্য, তিনি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো পর্যালোচনা করছেন এবং পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে আখ্যা দিয়েছিলেন টিউলিপ। সে সময় তাঁর দাবি ছিল, শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে টিউলিপ আরও অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে আইনজীবীরা বাংলাদেশের সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব পাননি। এমনকি লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসের কাছে হাতে লেখা চিঠি পাঠিয়ে সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।

টিউলিপের ভাষ্য, ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি বারবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬