ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্লক রেইড ও চিরুনি অভিযানে ১০৭ জন গ্রেপ্তার, তালিকায় নাহিদ-জ্যোতিকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে ধারাবাহিক নাশকতা ও সহিংসতা ঠেকাতে ব্লক রেইড এবং চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মাদ্রাসাছাত্র সাদেকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নাশকতায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।

এই অভিযানের মধ্যেই উত্তরার পৃথক স্থান থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। জুলাই আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার অভিযোগ ওঠা ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন জ্যোতিকা। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গতকাল রাতে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার একটি দল। তাঁর বিরুদ্ধে বর্তমানে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও বলেন, ডিবির উত্তরা বিভাগের একটি আভিযানিক দল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে। তাঁর নামেও মামলা রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এসব মামলায় তাঁর সংশ্লিষ্টতা পর্যালোচনা করা হচ্ছে।

অভিযানের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্লক রেইড ও চিরুনি অভিযান চলছে। বাইরে থেকে নাশকতা করে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রাখা হচ্ছে।

তিনি জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। নগরবাসী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, সেটিই পুলিশের লক্ষ্য।

এদিকে রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্লক রেইড ও চিরুনি অভিযানে ১০৭ জন গ্রেপ্তার, তালিকায় নাহিদ-জ্যোতিকা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬