ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা

কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া পৌর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে ও পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ওই এলাকায় আগে থেকেই অবস্থান করছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী। তাঁরাই মিছিলের ওপর হামলা চালান। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধরের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন বলেন, ঘটনাস্থলে কালিয়া থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬