ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দুবাইয়ের বিনিয়োগের আড়ালে এস আলমের অর্থ? ইসলামী ব্যাংকের শেয়ারের নথিতে সিঙ্গাপুরের ঠিকানা গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ

পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর মাছের হাটে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জাটকা বিক্রির দায়ে মো. সাগর নামের এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আজম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জাটকা বিক্রির দায়ে মাছ বিক্রেতা সাগরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিক্রির জন্য রাখা প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ করা মাছ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে উপজেলার আটটি এতিমখানা ও মাদ্রাসার মধ্যে মাছগুলো বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬