ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন সিরাজগঞ্জে আ’ লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দুবাইয়ের বিনিয়োগের আড়ালে এস আলমের অর্থ? ইসলামী ব্যাংকের শেয়ারের নথিতে সিঙ্গাপুরের ঠিকানা গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাতের অন্ধকারে হামলা করতে এলে দাঁতভাঙা জবাব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু ঢাকায় আত্মগোপনে থাকা আ’ লীগের নেতাকর্মীদের খুঁজতে বিশেষ অভিযান

ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য। এ সুযোগে সড়কের পাশে রাখা পুলিশের টহল পিকআপ ভ্যানটি নকল চাবি দিয়ে চালু করে নিয়ে যায় এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রায় তিন ঘণ্টার অভিযানে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার তিন সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। দুপুরে তাঁরা গাড়িটি জেলা পুলিশ লাইন্সের সামনের সড়কে রেখে পাশের পুনাক ক্যান্টিনে খাবার খেতে যান। খাওয়া শেষে প্রায় ১০ মিনিট পর ফিরে এসে নির্ধারিত স্থানে পিকআপটি দেখতে পাননি তাঁরা।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপ ভ্যানটি চালু করেন। এরপর গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁর গাড়ি নিয়ে আগ্রাবাদের দিকে যাওয়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি পুরোনো টহল পিকআপ ভ্যান চুরি হয়েছিল। সদস্যরা পাশের রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার পর ফিরে এসে গাড়িটি আর পাননি। সিসিটিভি ফুটেজে নকল চাবি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তিন পুলিশ সদস্য ও গাড়িচালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, পরে অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। তবে গাড়ি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬