সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নাশকতাসহ বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকালে নজরুল ইসলাম হিরুকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তার ও হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উনি (হিরু) আমাদের কাছে আছেন।’
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
























