ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গলায় চাপ দিয়ে শ্বাসরোধে নুহাকে হত্যা, সামনে এলো মৃত্যুর কারণ ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন নীরবেই ক্রিকেটকে বিদায় ধোনির কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী ভজনপুর কলেজ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান ফারুকের পদত্যাগে আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ, নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে ইসি

বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হবে। এ সময়সীমার মধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশন এই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে।

আনুষ্ঠানিকভাবে শূন্য আসন ঘোষণা

ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করা হলো।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সংসদে পদত্যাগের বিষয়টি অবহিত

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে জানান।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্পিকার সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর ৩ উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন।

উপনির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক হিসাব

দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার প্রয়োজনে পদত্যাগের সিদ্ধান্ত নেন বিএনপির এই সংসদ সদস্য। তাঁর পদত্যাগে আসনটি শূন্য হওয়ায় কিশোরগঞ্জ-৩ এলাকায় নতুন করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হয়েছে।

এখন ৯০ দিনের সময়সীমার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থী মনোনয়ন ও ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে। আসনটিতে বিএনপির পরবর্তী প্রার্থী কে হবেন এবং অন্যান্য রাজনৈতিক দল কীভাবে নির্বাচনী প্রস্তুতি নেয়, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬