ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন নীরবেই ক্রিকেটকে বিদায় ধোনির কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী ভজনপুর কলেজ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, শর্তহীন অর্থায়নের দাবি লক্ষ্মীপুরে

গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মওলানা ভাসানী অন্যায়-অবিচারের কাছে কখনো মাথা নত করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর সংগ্রামী আদর্শই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরা কেউই অন্যায়ের সঙ্গে আপস করেননি।

বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। তাঁর অভিযোগ, গত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হয়নি।

তিনি বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সাময়িকভাবে তারা অস্থিরতা তৈরি করতে পারলেও বাংলাদেশের জনগণ তাদের রাজনীতিতে জায়গা দেবে না। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে টুকু বলেন, বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার মতো কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে। এই অপশক্তি যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে একযোগে ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। মওলানা ভাসানীর অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামী আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান এই নেতার প্রতি। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬