ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা ও পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে তাঁর নামে স্কলারশিপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য তহবিল চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ এবং ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামের উদ্যোগ দুটিতে অনুদান দিয়েছেন তাঁর বাবা-মা। একই পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ দুটি চালু করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম।

ফাহিম সালেহ ছিলেন প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা। ২০১৫ সালে বাংলাদেশে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ায় গোকাডা প্রতিষ্ঠা করেন তিনি। অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ও লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মাধ্যমেও বিভিন্ন দেশের নতুন উদ্যোক্তাদের সহায়তা করেছেন। স্থানীয় সমস্যা সমাধানে গড়ে ওঠা ব্যবসাও বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে—এমন বিশ্বাস ছিল তাঁর। বাংলাদেশের তরুণদের মধ্যেও সে সক্ষমতা রয়েছে বলে মনে করতেন তিনি।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, ‘আজ থেকে আমরাও ফাহিমের কাজ ও স্বপ্ন এগিয়ে নিতে কাজ করব। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ ও সম্মানের বিষয়।’

এই উদ্যোগের সঙ্গে ফাহিমের পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়ায় ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, এই তহবিলকে একটি লক্ষ্য হিসেবে দেখতে হবে। তরুণদের জন্য উদ্যোক্তা পুরস্কার চালু করা গেলে সড়ক নিরাপত্তার মতো বাস্তব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গড়ে উঠতে পারে। ফাহিমের পরিবারকে ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ও পরিবারের দেওয়া অনুদানের সমপরিমাণ অর্থ দেবে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত। তাঁর বাবা-মা চিকিৎসাধীন থাকায় পরিবারের ব্যয়ভার মূলত বড় বোনের আয়ের ওপর নির্ভরশীল ছিল। ব্র্যাক ইউনিভার্সিটির বৃত্তি তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছে।

সিফাত বলেন, ‘আমার পরিস্থিতি আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’ বৃত্তি শুধু পরিবারের সংকট সামলাতেই সহায়তা করেনি, নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগও তৈরি করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও হেড অব মার্কেটিং সৌমিক হাসান শ্রান্তও বক্তব্য দেন। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) কীভাবে তাঁর স্টার্টআপকে এগিয়ে নিতে সহায়তা করেছে, তা তুলে ধরেন তিনি।

ফাহিম সালেহের স্মরণে এমন উদ্যোগ নেওয়ায় ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান তাঁর বাবা সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এ সময় সিইডির প্রধান আফসানা চৌধুরী, রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের প্রধান সাইদুজ্জামান শিকদার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং বৈষম্য কমানোর ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৪, ৮ ও ১০ নম্বর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬