ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা মির্জা আজমকে হাজির করতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০ নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেলের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

রোববার দুপুরে শক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পরীক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত এবং শক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ফরম পূরণে সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক পরীক্ষার্থীকে এ সহায়তার আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬